1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)খুলনার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান , ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার, বিকালে তাঁর সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, পরিকল্পনা ভালো না হলে বাস্তবায়ন সুন্দর হয় না। তাই জলাবদ্ধতা-সহ খুলনার সমস্যার পেছনে মূল কারণগুলো খুঁজে বের করে মূল থেকে সমস্যার সমাধান করতে হবে। ভূমি অফিসগুলোতে জমির খাজনা প্রদান, মিউটেশন প্রভৃতি করার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হয়ে অভিযোগ জানালে অবশ্যই তার সমাধান করা হবে। কোন পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়নে জনস্বার্থই সবসময় অগ্রাধিকার পাবে। যেকোন সরকারি প্রতিষ্ঠানের দখল হওয়া জমি উদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উদ্যোগ নিলে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুত থাকা যেকোন তথ্য গণমাধ্যমকে সরবরাহের ক্ষেত্রে প্রক্রিয়াটিকে আরো দ্রুত ও সহজ করার চেষ্টা থাকবে। খুলনায় জেলা প্রশাসক হিসেবে আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই,অভিভাবক হিসেবে নয়।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট