1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

প্রনোদনায় সার ও বীজ পেয়ে কৃষক খুশি এবং বাম্পার ফলনের আশা

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

শরিফা বেগম শিউলী(স্টাফ রিপোর্টার)গংগাচড়া উপজেলায় চলতি মৌসুমে  আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৯৩৫০ হেক্টর। সরকারের প্রণোদনা কার্যক্রম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গংগাচড়ার কারিগরি সহায়তা ও পরামর্শে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোট ১৯৩৫৫ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। এ বছর আমন মৌসুমে মোট ২৭০০ জন কৃষককে প্রণোদনের আওতায়  পাঁচ কেজি করে  মানসম্মত উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। ফলে মোট ৩৬১ হেক্টর জমি আমন প্রণোদনার আওতায় এসেছে। কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর, গঙ্গাচড়ার মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি ও কারিগরি সহায়তার কারণে কৃষকরা এ মৌসুমে ভালো ফলনের প্রত্যাশা করছেন। নবনীদাস ব্লকের কৃষক আলম মিয়া ও নরেশ চন্দ্র সরকার বলেন ‘এ বছর আমরা কৃষি অফিস থেকে সময়মত বীজ ও সার পেয়েছি, বীজের মান ভালো হওয়ায় ফলনও ভালো পাওয়ার আশা করছি’।গংগাচড়া উপজেলায় বর্তমানে ২৭টি ব্লকে উদ্বুদ্ধকরনের মাধ্যমে সুপারফুড হিসেবে পরিচিত সজিনা কে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে ”সজিনা গ্রাম সৃজন” কার্যক্রম, এ মৌসুমে মরিচের চাহিদা পূরণে মোট ৫৪০টি পরিবারে বস্তায় মরিচ চাষ, ১৩৫ টি  পরিবারে মানসম্মত কেঁচো সার উৎপাদন ও খামারি এপ্স ব্যবহারের মাধ্যমে সুষমসার প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে।এছাড়াও গংগাচড়ার ১৮ টি আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের পুষ্টি চাহিদা পূরণে সবজী বীজ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।আসন্ন রবি মৌসুমে তামাক চাষ নিরুৎসাহিতকরণের লক্ষ্যে তামাকের পরিবর্তে সম্ভাবনাময় লাভজনক ফসলের সুনির্দিষ্ট প্রণোদনা প্রস্তাবনা  ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের নিকট প্রেরণ করা হয়েছে।এছাড়া উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বৃন্দ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের সার্বিক সহায়তায় কৃষকরা মাঠ পর্যায়ে নিয়মিত কারিগরি সহায়তা পাচ্ছেন এবং উদ্যোগী উদ্যোমী কৃষকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হচ্ছে। কৃষি অফিসের সার্বিক তৎপরতায় কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটছে এবং ফসলের উৎপাদনশীলতা বাড়ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট