1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

আশাশুনির কাদাকাটি ইউপি চেয়ারম্যান দ্বীপের অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ /ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর ১১ নং কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপঙ্কর সরকার দ্বীপের অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
ইউনিয়নবাসীর আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু, ইউপি সদস্য সুজিত কুমার উজ্জল মিত্র, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক শহিদুল সরদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তারুল গাজী, সাবেক সেক্রেটারী আজিজ সরদার, মান্নান সরদার, হক আলী, রমজান আলী, আঃ রাজ্জাক, শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।
তুহিন উল্লাহ তুহিন বলেন, চেয়ারম্যানের স্বৈরাচারী কর্মকান্ড ও বঞ্চনার শিকার মানুষ আজ প্রতিবাদে মাঠে নেমেছে, অপসারণের দাবীতে বিক্ষোভ করছে। চেয়ারম্যান কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় সাধারণ মানুষের হক নষ্ট করেছে। বিএনপির কোন নেতাকর্মী চাঁদাবাজী করেনি। কেউ করে থাকলে অভিযোগ করুন, ব্যবস্থা নেয়া হবে। আমরা ইউনিয়নের সুন্দর চেয়েছি, কিন্তু চেয়ারম্যান মেম্বারদের পাশ কাটিয়ে জনগণকে বঞ্চিত করেছে। পরিষদের টাকা পরিষদের একাউন্টে না রেখে ব্যক্তি একাউন্টে রেখে অনিয়মতান্ত্রিক ভাবে ব্যবহার করছে। জেলার সুপরিচিত ব্যক্তি রুহুল আমিনের মৃত্যুর পর ওয়ারেশদের ফাঁকি দিতে মিথ্যা ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়েছেন। গরীবের পাশে না থেকে ধনীদের সরকারি অর্থ পাইয়েছেন। লাঞ্চিত, বঞ্চিত মানুষের পাশে থাকার সুযোগ বঞ্চিতকারী চেয়ারম্যানকে অপসারনের লক্ষ্যে ১২জন মেম্বারের মধ্যে ১০জন অনাস্থা প্রস্তাব এনেছেন, যাদের মধ্যে ৮জনই হিন্দু সমাজের।
ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু, মেম্বার উজ্জল মিত্র ও অন্যরা জানান, আওয়ামীলীগের আমলে স্বৈরাচারী আচরণকারী চেয়ারম্যান আজও আচরণ পরিবর্তন করেননি। আগের মত এখনও তিনি মেম্বারদের বাদ রেখে নিজের ইচ্ছায় সবকিছু করে আসছেন। এখনো তিনি বিএনপি-জামায়াতের তালিকাকে অবজ্ঞা করে চলেছেন। প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সময় ৪জন মেম্বারকে বাদ রেখে ৮জনের স্বাক্ষর নিয়ে নির্বাচন করা হয়। কাদাকাটির ৯ ওয়ার্ডের একটি রাস্তার কাজ তিনি করেননি। রাস্তা সংস্কারের টাকাও মেরে খেয়েছেন। তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে দ্রুত অপসারনের কাজ করতে জোর দাবী জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট