1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

যশোর পৌর নাগরিকদের আয়োজনে মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোর পৌর সভার অনিয়ম দূর্নীতি রোধে পৌর নাগরিকদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর আরএন রোডের (রবীন্দ্রনাথ সড়ক) নতুন বাজারে ৮ নং ওয়ার্ডের পৌর নাগরিকদের আয়োজনে ওই মতবিনিময় সভা হয়।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর-২৫) বিকেল ৫ টায় সভায় নলডাঙা সড়কের বর্ষীয়ান নাগরিক সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন-এর সভাপতিত্বে এবং সুজন দত্ত লাল্টু-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর নাগরিক কমিটি যশোরের আহ্বায়ক শওকত আলী খান, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, বিশিষ্ট ব্যাবসায়ী নেতা সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি গোলাম ফারুক লিটন, অধ্যক্ষ শাহিন ইকবাল, প্রকৌশলী আব্দুল মতিন, মিন্টু প্রমুখ।বক্তারা পৌর সভার অনিয়ম দূর্নীতির কথা উল্লেখ করে বলেন, পৌরসভা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পৌর সভা পানি দেয় না, কিন্তু ১০ % পানি কর দিতে হয়। নাগরিকরা কেন পানি কর দেবে? কর নির্ধারণের জন্য পৌর মেয়র মারুফ সাহেবের সাথে পৌর নাগরিক কমিটির এক চুক্তি হয়েছিল। পৌর কর্তৃপক্ষ তা মানছে না। এবং কোন নীতিমালাও মানছে না। মনের মাধুরি দিয়ে কর এ্যাসেটমেন্ট করছে। চুপিচুপি সমঝোতায় কর কম করা হচ্ছে। আমরা এই অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা মানব না। অনিয়ম অস্বচ্ছ দূর্নীতি গ্রস্থ ও স্বেচ্ছাচারি এ্যাসেটমেন্ট ও কর আমরা মানি না। এই এ্যাসেটমেন্ট ও কর বাতিল করে নতুন এ্যাসেটমেন্ট কর ও পূর্বের চুক্তি অনুযায়ী পৌর নাগরিক কমিটির সাথে আলোচনা করে নতুন কর নির্ধারণ করতে হবে।বক্তারা আরো বলেন, আমরা যেখানে বসে সভা করছি এটাই ছিল নতুন বাজার মার্কেট। এখানে দুই হাজার মানুষের রুটি রুজির জোগাড় হোত। রেন্টু সাহেবর মনে হ’ল, বহুতল বিশিষ্ট আধুনিক বাণিজ্য কেন্দ্র তৈরীর অজুহাতে শক্তি প্রয়োগ করে নতুন বাজার মার্কেট ভেঙে দিল। দুহাজার মানুষের মুখে ভাত কেড়ে নিল। আধুনিক মার্কেট আজও হয়নি। তাই আসুন পৌর নাগরিক কমিটি ঘোষিত ২৫ সেপ্টেম্বরের-২৫ অবস্থান কর্মসূচি সফল করি। নতুন করে ন্যায্য কর নির্ধারণে বাধ্য করি।সভায় অধ্যক্ষ শাহিন ইকবাল কে আহ্বায়ক ও প্রকৌশলী আব্দুল মতিন কে সদস্য সচিব করে ১৫১ বিশিষ্ট ৮নং ওয়ার্ড পৌর নাগরিক কমিটি যশোর গঠন করা হয়। এড শহীদ আনোয়ার, খান মোহাম্মদ শফিক রতন, আব্দুল মজিদ, গোলাম ফারুক লিটন ও ইসমাইল হোসেন কে উপদেষ্টা করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন এড শহীদ আনোয়ার, আব্দুল মজিদ, এড মাহমুদ হাসান বুলু, জোগেশ দত্ত, মনি খান, জাহিদুল ইসলাম নওরোজ আলম খান চপল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট