1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, কিশোর আটক “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন”মোহনগঞ্জে যৌথ বাহিনীর ফুটপ্যাট্রল মহড়া

সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/সাতক্ষীরা আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোয়নয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ শহিদুল আলম।বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার আহবায়ক তুষার কান্তি বোষ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জজকোর্টের জিপি এড. অসীম কুমার মন্ডল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ন আহবায়ক ও জজকোর্টের এপিপি এডভোকেট সুনীল কুমার ঘোষ।এসময় আরো বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মিলন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন কুমার সরকার প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় করেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার সদস্য সচিব প্রীতিষ রায়।প্রধান অতিথি ডাঃ শহিদুল আলম এসময় বলেন, গত ৫ আগস্টের সময় যে সব ঘটনা গুলো ঘটলো এতে আমরা মর্মাহত হয়েছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো ধরনের নির্যাতন যেন না হয়। এই পবিত্র দায়িত্ব আমাদের সবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আমরা সবাই আপনাদের পাশে আছি। আপনাদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান বা পূজা-পার্বণ যাতে নির্বিঘে‌ সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, শান্তি ও নিরাপত্তার জন্য আমরা আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট