1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আশাশুনিতে স্থানীয় পর্যায়ের মুল স্টেকহোল্ডারদের সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক আডভোকেসী সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনিতে স্থানীয় পর্যায়ের মুল স্টেকহোল্ডারদের সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক আডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। লিলিয়েনা ফন্ডস, নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায়, আইডিয়াল এর আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ রায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে মোঃ রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেট্রাকটর বৈদ্যনাথ সরকার, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম মুকুল, একাডেমি সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান সহ মাধ্যমিক শিক্ষা কার্যালয়সহ সকল সহকারী শিক্ষা অফিসার বৃন্দ। শোভনালী ইউপি চেয়ারম্যান মোঃ আবুবকর সিদ্দিক, বুধহাটা ও আশাশুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি হিসেবে প্রশাসনিক কর্মকর্তা ও এসএমসি কমিটির সদস্য, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন এর সভাপতি, কেয়ারগিভার ও প্রতিবন্ধী সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ম্যাপইনসিবিআর প্রকল্পের সিবিআর অফিসার সুব্রত বাছাড় এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী ফারজানা মুস্তাহিদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড ট্রেইনার মোঃ আফতাবুর জামান, মোঃ সাইজুল ইসলাম সিবিআর ফেসিলিটেটর ও পূর্ণিমা মহলদার সিবিআর ইন্টার্ন।সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক যে সমস্ত আছে এবং সেগুলো উত্তরণের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট