1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

কেশবপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অমলেন্দু দাস অপুর নেতৃত্বে যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভরতভায়না বাজারে মিছিল, পথসভা এবং লিফলেট বিতরণ করা হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর-২৫) সন্ধ্যায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার কমিটির উদ্যোগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইদিন বিকেলে গৌরীঘোনা ইউনিয়নের বণিকপাড়া সার্বজনীন কালিমন্দিরে মতবিনিময় ও সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে গণসংযোগ করেন অমলেন্দু দাস অপু। এ দিন এই দুই ইউনিয়নের কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপি নেতা অমলেন্দু দাস অপুর সঙ্গে মোটরসাইকেল শোডাউনে কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।গৌরীঘোনা ইউনিয়নের ভরতভায়না বাজারে স্থানীয় বিএনপি নেতা তোজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ ও পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা। এ সময় গৌরীঘোনা ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট