1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত আমির এজাজ খান আশাশুনিতে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার স্টেকহোল্ডারদের অ্যাডভোকেসী সভা ফুলেল শুভেচ্ছায় সিক্ত আশাশুনির নবাগত ইউএনও সাইদুজ্জামান হিমু ফুলেল শুভেচ্ছায় সিক্ত আশাশুনির নবাগত ইউএনও সাইদুজ্জামান হিমু কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা মাগুরা শালিখায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ডুমুরিযার চুকনগরে ভিশন শো রুমে অফার বিজয়ীকে এসি পুরস্কার তুলে দিলেন কতৃপক্ষ ডুমুরিযার চুকনগরে ভিশন শো রুমে অফার বিজয়ীকে এসি পুরস্কার তুলে দিলেন কতৃপক্ষ বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঈশ্বরগঞ্জে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ত্রিশালে ৫দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু/অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নজরুল অডিটোরিয়ামের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।এসব সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া এ দেশের জনতা ঘরে ফিরে যাবে না। জনগণের ন্যায্য দাবি অগ্রাহ্য করে ক্ষমতায় আসার সব কূটকৌশল ব্যর্থ হবে। জনগণের প্রাণের দাবিকে উপেক্ষা করার পরিণাম ভয়াবহ হবে। জুলাই সনদের বাস্তবায়নকে কেন্দ্র করে দেশে যে কোনো অস্থির পরিস্থিতি তৈরি হলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারকেই বহন করতে হবে।তারা অভিযোগ করেন, দেশে অবাধ রাজনৈতিক কার্যক্রমকে স্তব্ধ করার জন্য পেশিশক্তি চোখ রাঙাচ্ছে, ফ্যাসিবাদের সহযোগীরা উস্কানি মূলক বক্তব্য দিচ্ছে এবং ভারতীয় আধিপত্যবাদের আনুকূল্য পেতে দায়িত্বশীল পর্যায় থেকেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বিপরীতে কথা বলা হচ্ছে। এভাবে দেশকে ভয়াবহ অন্ধকার গহ্বরে ঠেলে দেওয়া হচ্ছে।বক্তারা বলেন, আপনার দল বা সংগঠন যত বড়ই হোক, জনগণের বিরুদ্ধে গিয়ে টিকতে পারবেন না। ভারতীয় আশীর্বাদ নিয়ে রাজনীতি এদেশের জনগণ কখনোই মেনে নেবেনা— রাজাকার, মৌলবাদী এসব ট্যাগ অবিলম্বে বন্ধ করুন- হাসিনার পরিণতি থেকে অন্তত শিক্ষা নিন। অন্যথায় হাসিনার প্রতিবেশী হওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য সুদৃঢ় রাখতে চাই। কোনো দলের চানক্যনীতির কারণে যদি সেই ঐক্য ভেঙে যায়, তবে তার দায়ভার সেই দলকেই বহন করতে হবে।তারা আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জনগণের ন্যায্য দাবি উত্থাপন করে আসছে। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আজ জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। সংস্কার, ফ্যাসিস্টদের বিচার, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা— এসব দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে গণজাগরণ সৃষ্টি হয়েছে। এখন সময় এসেছে এই দাবিগুলো বাস্তবায়নের। অন্যথায় এ দেশের কোটি জনতা রাজপথে অনড় থাকবে।বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, ত্রিশাল উপজেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন,সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ ত্রিশালী, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আবু বকর সিদ্দিক, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক, হাফেজ নোমান আহমেদ,যুব মজলিস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল-মামুন,বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা খলিলুর রহমান মিজবাহ, দপ্তর সম্পাদক হাফেজ তোফায়েল আহমেদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট