1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

আপারভদ্রা নদী খননে চুকনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি/কেশবপুর-ডুমুরিয়ার সীমান্তবর্তী আপারভদ্রা নদীর সীমানা নির্ধারণসহ নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা অপসারণ ও অবৈধ দখল-দূষণ রোধকল্পে যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোর-এর আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ অক্টোবর-২৫) বিকেলে চুকনগর বাজার বনিক সীমিতির কার্যালয়ে বনিক সীমিতির সভাপতি শাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং জামাত নেতা মঈনউদ্দীন-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। প্রধান অতিথি বলেন, “নদীপাড়ের জনগনের যাতে ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে এবং সেনাবাহিনী যারা থাকবেন তাঁরা অত্যন্ত আন্তরিক। কোন সমস্যা দেখা দিলে আমাদের জানাবেন।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর পানি উন্নয়ন বোর্ডের এ্যাকচেঞ্জ পলাশ কুমার ব্যানার্জি, কেশবপুর সহকারী কমিশনার (ভূমি) শরিফ নেওয়াজ, ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চুকনগর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, বিএনপি নেতা সরদার দৌলত হোসেন, জামায়েত ইসলামের আটলিয়া ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান, সমাজ সেবক শহিদুল ইসলাম প্রমূখ। ভবদহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতলেবসহ স্থানীয় জনপ্রতিনিধি, নদীপাড়ের জনগন ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট