1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত আমির এজাজ খান আশাশুনিতে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার স্টেকহোল্ডারদের অ্যাডভোকেসী সভা ফুলেল শুভেচ্ছায় সিক্ত আশাশুনির নবাগত ইউএনও সাইদুজ্জামান হিমু ফুলেল শুভেচ্ছায় সিক্ত আশাশুনির নবাগত ইউএনও সাইদুজ্জামান হিমু কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা মাগুরা শালিখায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ডুমুরিযার চুকনগরে ভিশন শো রুমে অফার বিজয়ীকে এসি পুরস্কার তুলে দিলেন কতৃপক্ষ ডুমুরিযার চুকনগরে ভিশন শো রুমে অফার বিজয়ীকে এসি পুরস্কার তুলে দিলেন কতৃপক্ষ বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঈশ্বরগঞ্জে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস ময়মনসিংহের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ/তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান।প্রধান অতিথি বলেন, ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ এবং নেতিবাচক দিকগুলো বর্জন করতে হবে। যুগের চাহিদার সাথে খাপ খাইয়ে তরুণ সমাজকে নিজেদের এগিয়ে নিতে হবে। গতিশীল জীবনে থেমে না গিয়ে সুচিন্তিতভাবে জীবনের মূল্যবান উপাদানগুলো বেছে নিতে হবে। তারুণ্যের শক্তি নিয়ে সমাজ, রাষ্ট্র গঠনে অমিত সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। স্বকীয় দক্ষতা বা স্কিল বৃদ্ধি করে তরুণদের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করে তুলতে হবে।সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। তরুণরা যদি দেশের নিম্ন, উচ্চ যে কোনো পর্যায়ের মানুষকে সম্মান করতে শেখে, তবে তারা মানুষ হিসেবে আরো বড় হয়ে উঠবে বলে মন্তব্য করেন।আলোচনা সভায় অংশগ্রহণকারী তরুন প্রতিনিধিদের আলোচনায় উঠে আসে যে, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করতে পারে দেশের তরুণসমাজ। তরুণদের অংশগ্রহণ ছাড়া ২৪-এর আন্দোলন সফল হতে পারতো না।আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের উপ-পরিচালক শেখ মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, এনটিভি ময়মনসিংহের ব্যুরোপ্রধান সাংবাদিক আইয়ুব আলী, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট