1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোকে গমন তানোরে শিক্ষক কতৃক এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি চেস্টার অভিযোগ সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে তিনজন সাহিত্যিক পাচ্ছেন সম্মাননা শ্যামনগরের কাশিমাড়ীতে বেপরোয়া বালুবাহী মিনি ট্রাক ও ট্রলির দৌরাত্ম্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ক্লাবের দোয়া বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামাত নেতার অর্থদন্ড মোহনগঞ্জ পৌর বিএনপি নেতা মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার যশোরে ১৪ হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক 

মাগুরা শালিখায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন,মাগুরা প্রাতিনিধি/১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারা দেশের ন্যায় মাগুরা শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু করে বেলা ১২টা পর্যন্ত চলে এই কর্মবিরতি। সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রেখে সারা দেশে ঐক্যমত পোষণ করেছে। এর আগে ৩০ নভেম্বর দুই ঘণ্টা কর্মবিরতি করেছিলেন তারা।অন্যদিকে সাধারণ জনগণ জানিয়েছেন, স্বাস্থ্য সেবায় ব্যাঘাত ঘটায় তারা ভোগান্তিতে পড়েছেন, তবে স্বাস্থ্য কর্মীদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে।মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দাবি করেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের ন্যায় তাদের পদমর্যাদা ১০ম গ্রেডে উন্নীত করা হলে পেশার মান উন্নয়ন এবং সেবা প্রদান আরও কার্যকর হবে।কর্মসূচিপালনকারীরা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে তাতে পদোন্নতির কোন সুযোগ রাখা হয়নি। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়।দাবি আদায়ে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধ দিবস কর্মসূচি পালন করছে। এদিকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন রোগীরা।শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আন্দোলনে নেতৃত্ব দেয়া আফজাল হোসেন, ফার্মাসিস্ট ও হাবিবুর রহমান, এমটিএসআই জানান, তাদের দাবি সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বরংবার উপস্থাপিত হয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাপ্তরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়াবি দেয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে।

অথচ ইতিপূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। দাবি মেনে নেয়া না হলে পূর্ববর্তী কর্মসূচী কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পালন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট