1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোকে গমন তানোরে শিক্ষক কতৃক এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি চেস্টার অভিযোগ সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে তিনজন সাহিত্যিক পাচ্ছেন সম্মাননা শ্যামনগরের কাশিমাড়ীতে বেপরোয়া বালুবাহী মিনি ট্রাক ও ট্রলির দৌরাত্ম্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ক্লাবের দোয়া বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামাত নেতার অর্থদন্ড মোহনগঞ্জ পৌর বিএনপি নেতা মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার যশোরে ১৪ হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক 

সাংবাদিক মোস্তফা কামালের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/ সাংবাদিক শেখ মোস্তফা কামালের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কেশবপুরের তরুন সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার ও অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি ও সাগরদাঁড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামালের পিতা মোঃ আবদুল বারী শেখ শনিবার (০৬ ডিসেম্সবর-২৫) সন্ধ্যায় স্টোকজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকাবাসী, আত্মীয়–স্বজন, সহকর্মী সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোক নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, মরহুম গত কয়েকদিন ধরে বাতজ্বর সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্যতা অবস্থায় স্বাভাবিক হন, হঠাৎ গতকাল সন্ধ্যায় তাঁর শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়ে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সকাল থেকেই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক সংগঠন, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা তাঁর বাড়িতে ছুটে যান এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।সাগরদাঁড়ী প্রেসক্লাব, কেশবপুর প্রেস ক্লাব, কেশবপুর থনা প্রেসক্লাব, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ওমানবাধিকার সংস্থা (NPS)-সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। প্রেসক্লাবের সদস্যগণ এক শোকবার্তায় বলেন, “একজন সহকর্মী/সাংবাদিকের পিতা আমাদের কাছে কেবল একজন অভিভাবকই নন তিনি ছিলেন সমাজের একজন শ্রদ্ধেয় মুখ। তাঁর মৃত্যুতে আমরা এক সাদা মনের মানুষকে হারালাম। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”মরহুমের জানাজা নামাজ রবিবার (০৭ ডিসেম্বর২৫) সকাল ১১টায় তাঁর নিজ গ্রাম নেহালপুরের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। শোকাহত পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট