1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে যশোরের কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিবসের শুরুতে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি এবং আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আকাশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর-২৫) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা ও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীন ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন, সুশাসনের জন্য নাগরি-সুজনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হাজী রুহুল কুদ্দুস, কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, সদস্য সুফিয়া পারভীন শিখা।এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট