1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

আশাশুনিতে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও সাইদুজ্জামান হিমু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়দল ইউনিয়নের উত্তর বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোট কেন্দ্রগুলোর সামগ্রিক প্রস্তুতি কেমন আছে বিষয়গুলো খতিয়ে দেখতে ধারাবাহিকভাবে পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, উপকরণ সংরক্ষণ কক্ষ এবং প্রবেশপথের সুবিধাসহ সবকিছুই তিনি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। তিনি আরও জানান, সামনে নির্বাচন। ভোট কেন্দ্রগুলো কি অবস্থায় আছে সেটি খোঁজ নিতেই মূলত পরিদর্শন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো মেরামত করার প্রয়োজন আছে কি-না সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। যাতায়াতের ব্যবস্থা কেমন আছে সেটাও খোঁজ নেয়া হচ্ছে। যাতে করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়। একই সঙ্গে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এসব বিষয়ে কেন্দ্রভিত্তিক সব ধরনের ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সবশেষে বড়দল ইউনিয়ন পরিষদের দশ দিনব্যাপী ২০২৫ এর মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ৪০ জন পুরুষ ও ২৪ জন মহিলা সহ মোট ৬৪ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। পরিদর্শন কালে নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, বড়দল ইউপি সচিব মনজুর আলম, গ্রাম পুলিশ বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট