1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির রাষ্ট্রীয় মর্যাদায়

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মনতাজ গাজীর পুত্র গনি গাজী (৭৪)কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে গোয়ালডাঙ্গা সরদার বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মনতাজ গাজীর পুত্র বীর মুক্তিযোদ্ধা গনি গাজী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে পড়িত ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি এক স্ত্রী, ৩পুত্র ও ৫কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু এর উপস্থিতিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ ওনার প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আঃ করিম, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী গাজী, কার্তিক চন্দ্র মন্ডল, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, গোয়ালডাঙ্গা সরদার বাড়ি পুরাতন জামে মসজিদের সভাপতি আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গার্ড অফ অনার ও জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট