1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

১৩ ‘রোহিঙ্গা’ নাগরিকের জন্মনিবন্ধন তৈরির অভিযোগে ইউপি উদ্যোক্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/ নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান মেম্বারের ভুয়া সিল স্বাক্ষর বসিয়ে ১৩ ‘রোহিঙ্গা’ নাগরিকের জন্মনিবন্ধন তৈরির অভিযোগে মওদুদ আহমেদ শাওন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গতকাল বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা পরিষদের সামনের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।শাওন মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা। শাওনের স্ত্রী ঝর্ণা আক্তার উপজেলার গাগলাজুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোক্তা। স্ত্রীর হয়ে ইউনিয়নের জন্মনিবন্ধনসহ অনলাইনের সকল কাজ করতেন শাওন। এ ঘটনায় গাগলাজুর ইউনিয়নের সচিব রাজিব মিয়া বাদী হয়ে শাওনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এতে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।পুলিশ, স্থানীয় কয়েকজন উদ্যোক্তা ও এলাকার একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, ৪-৫ বছর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেকনিশিয়ান পদে আবেদন করেন শাওন। চাকরি না হলেও তখন থেকেই ওই কার্যালয়ের সকল অনলাইন কাজকর্মের দায়িত্ব পালন করা শুরু করেন তিনি। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) টিসিবি কার্ড সংযোজন ও যাচাই বাছাই সংক্রান্ত ওয়েব সাইট ও জন্ম-মৃত্যু নিবন্ধন ওয়েব সাইটের পাসওয়ার্ডসহ সকল কিছুর নিয়ন্ত্রণ নিয়ে নেন শাওন। ইউএনও কার্যালয়ে কাজের প্রভাব খাটিয়ে অন্য ৭ ইউনিয়নের জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সকল কাজের নিয়ন্ত্রণও কব্জা করেন তিনি। চেয়ারম্যান -মেম্বারদের সিল স্বাক্ষর নকল করে অবৈধ জন্মনিবন্ধন তৈরির বাণিজ্য শুরু করেন। শাওনের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করে বলেন, ইউএনও কার্যালয়ের সকল সরকারি আইসিটি প্রোগ্রামের দায়িত্বে থাকতেন শাওন। সবাই তাকে ইউএনও কার্যালয়ের আইসিটি প্রোগ্রামার বলেই জানেন। এমনকি ওই কার্যালয়ের সকল সরকারি ওয়েবসাইটের পাসওয়ার্ডও শাওনের কাছে থাকতো। ইউএনওদের ব্যবহৃত পাসওয়ার্ড ব্যবহার করে সকল কাজ করতেন শাওন। এই সুযোগে চেয়ারম্যান -মেম্বারদের নকল সিল স্বাক্ষর তৈরি করে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে লাখ লাখ টাকা কামিয়েছেন। ইতিমধ্যে ৪০ লাখ টাকা দিয়ে কয়েকটি হারভেস্টার মেশিন কিনেছেন শাওন। পাশাপাশি ময়মনসিংহ শহরেও জায়গা কিনেছেন তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয় পাল বলেন, সাত দিনের রিমান্ড আবেদন করে আজ বিকেলে শাওনকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, চেয়ারম্যান -মেম্বারের ভুয়া সিল স্বাক্ষর বসিয়ে অন্য জেলার ১৩ নাগরিককে এখানকার জন্মনিবন্ধন তৈরি করে দিয়েছেন শাওন। ওই ১৩ জন রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। শাওন তার ব্যবহৃত সাইটটির ইউজার পাসওয়ার্ড হ্যাক হয়েছে বলে দাবি করলেও প্রাথমিক তদন্তে এটি মিথ্যা প্রমাণিত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশা করছি তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। ওসি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সচিব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় শাওনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন বলেন, আমি আসার পরই সকল পাসওয়ার্ড তার থেকে নিয়ে নিয়েছি। বাইরের জেলার ১৩ জন লোককে এখানকার জন্মনিবন্ধন করে দেওয়ার বিষয়টি টের পাওয়ার পরই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশি তদন্তে বিস্তারিত বের হয়ে আসবে। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি জেনে ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। জেলার আর কোথাও যেন কেউ এমন কাজ করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে। বিষয়টি আমরা নজরদারি করবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট