1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

যশোর-০৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আজাদের মনোনয়ন পত্র জমা

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর-০৬ কেশবপুর আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রাথী আলহাজ্ব আবুল হোসেন আজাদ-এর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর-২৫) দুপুরে দলীয় নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেকসোনা খাতুন-এর নিকট আনুষ্ঠানিকভাবে ওই মনোনয়ন পত্র জমা দিয়েছেন।রোববার (২৮ ডিসেম্বর-২৫) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ ওই মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র, আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, কেশবপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক কাউন্সিল সিনিয়র সহ সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবুর আলী, বিএনপি নেতা শিক্ষক আব্দুল মজিদ, কেশবপুর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, কেশবপুর পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর উপজেলার মিডিয়ার সাংবাদিকবৃন্দ-সহ কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কেশবপুর পৌরসভার সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে কেশবপুর উপজেলার বিএনপির সভাপতি ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জনাব আবুল হোসেন আজাদ সকলের কাছে দোয়ার আহবান করেন এবং কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আর আমাদের বসে থাকার সময় নেই। আজ থেকে আপনাদের নিজ নিজ এলাকার পাড়ায় পাড়ায় ভোট প্রার্থনা শুরু করেন। আপনাদের বিজয় হবেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট