1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষ : আহত – ১৫ কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী। নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন

চুকনগরে এস,এস,সি-১৯৭৪ ব্যাচের বন্ধু শহিদুলের মৃত্যুতে শোক ও সমবেদনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/ঐতিহ্যবাহী চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি -১৯৭৪ ব্যাচের অন্যতম বন্ধু ও চুকনগর বাজারের সাবেক ব্যবসায়ী গাজী শহিদুল ইসলাম (৬৭) ব্রেইন স্ট্রোক জনিত কারণে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যুবরণ করেছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহী রাজিউন…। মৃত্যুকাল তিনি এক স্ত্রী, দুই ছেলে ও বহু বন্ধুবান্ধব রেখে গেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারী-২৬) সকাল সাড়ে ১০ টায় চুকনগর ডিগ্রি কলেজ মাঠে জানাযা শেষে গোবিন্দকাটি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় বক্তব্য রাখেন, ধুলিহর ইউপি’র সাবেক চেয়ারম্যান, শহিদুল ইসলামের মামা শশুর মোঃ আশরাফুজ্জামান খোকন। জানাযায় নামাজ পড়ান মোঃ নাহিদ হাসান।
এস,এস,সি-১৯৭৪ ব্যাচের বন্ধু গাজী শহিদুল ইসলামের মৃত্যুর খবর শুনে একনজর দেখার জন্য ছুটে আসেন, চুকনগর এস,এস,সি-১৯৭৪ ব্যাচের আহবায়ক পরেশ চন্দ্র দেবনাথ, বন্ধু তালা উত্তরণের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, বন্ধু আব্দুস সাত্তার, বন্ধু শাহাবুদ্দিন মোড়ল-সহ অন্যান্য বন্ধুরা।চুকনগর ডিগ্রি কলেজ মাঠে জানাযায় অংশগ্রহণ করেন, পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি শেখ আবুল কালাম মহিউদ্দিন, চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ,বি,এম শফিকুল ইসলাম, ডাঃ রজব আলী, মিঃ মিজানুর রহমান, শাহাবুদ্দিন মোড়ল, চুকনগর বাজারের ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় পর্যায়ে মুসল্লীগন। চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন জানান, গাজী শহিদুল ইসলাম বাজারের একজন পুরাতন ব্যবসায়ী, তার জানাজায় আমরা অংশগ্রহণ করেছি।শোকসন্তপ্ত পরিবারের প্রতি বন্ধুমহলের মধ্যে সমবেদনা জানিয়েছেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলেনা খাতুন, প্রবাসী বন্ধু রবিন নন্দী, এড.আনছার আলী, শ্যামল নন্দী, হুরমত আলী, প্রঃ আমজাদ আলী, রশিদা বেগম, মনোয়ারা বেগম, মাঃ সাজ্জাত আলী, ডাঃ দিলীপ তরফদার, আঃ সোবাহান হুজুর, আলী আহমদ, আক্কাজ আলী, আব্দুল বারি, আব্দুল হাকিম, আজিজুর রহমান, নুর আলী, অলিপ্ত দাস, শাহাদাৎ হোসেন, বিষ্ণু হালদার, সাজ্জাত আলী সরদার, শামসুদ্দীন, আব্দুল হাকিম মোড়ল, কায়জার আলী, রফিকুল ইসলাম, পরিতোষ মল্লিক, লিয়াকত আলী সরদার, আব্দুল লতিফ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট