1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষ : আহত – ১৫ কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী। নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্রদলের মিলাদ ও দোয়া

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা)কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশমাতা, আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে সাতক্ষীরা শহরের ইটাগাছা চিত্ত মোড় সংলগ্ন সিএমবি মসজিদে সাতক্ষীরা শহর ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, সাতক্ষীরা শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট বাবু, মহিউদ্দিন কোরাইশ, এস কে মাসুদ রায়হান, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফারহান মাসুক এবং আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম ও সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দীন, দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক হাফেজ আমিনুর রহমান, ৮নং ধুলিহর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাইসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিএমবি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।দোয়া শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট