1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষ : আহত – ১৫ কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী। নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন

সুনামগঞ্জের ধর্মপাশায় গ্যাসের চাপে সেচের বোরিংয়ে উদগীরণ

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক /সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রায়পুর গ্রামে আজ সকালে এ ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে জানা যায়, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের কৃষক মো. আলমগীরের (৪০) কৃষি জমিতে সেচের প্রয়োজনে অগভীর সেচ প্রকল্পের বোরিং কাজ যথাযথ প্রক্রিয়ায় গতকাল সম্পন্ন করা হয়।আজ সকালে বোরিংয়ে মোটর সেট করে বিদ্যুৎ সংযোগ দিয়ে পরীক্ষামূলকভাবে মোটর চালুু করতে গিয়ে দু’মিনিটের মধ্যেই ঘটে এমন বিপজ্জনক দুর্ঘটনা।স্থানীয় গ্রামবাসীর ধারণা, প্রাকৃতিক গ্যাসের চাপে হয়তো বোরিংয়ের এ অবস্থা হয়েছে। প্রচণ্ড গতিতে কর্দমাক্ত পানি ও মাটির চাপে ভেতর থেকে মোটর ও পাইপ বেরিয়ে প্রায় একশ ফিট উপরে ছিটকে পড়ে। উল্লেখ্য, আলমগীরের বসত বাড়ির অদূরেই মাত্র তিনশ ফিট দূরত্বে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে এমন উদগীরণ ছড়িয়ে পড়ছিল। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে পৌছায়। কিন্তু এ অবস্থায় তাদের করনীয় কিছুই করার নেই বলে দাবি করেন। তাদের কাছে এমন কোনো যন্ত্রপাতি নেই যাতে তারা এর প্রতিকার করবেন। স্থানীয় প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষের কাছে গ্রামবাসীর নিরাপত্তার জন্যে প্রয়োজনীয ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট