1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষ : আহত – ১৫ কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী। নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন

মোহনগঞ্জ পৌর বিএনপি নেতা মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(ভ্রাম্যমাণ প্রতিবেদক)নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।৬ জানুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাসুদ মিয়ার এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে মাসুদ মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার পক্ষ থেকে দলের কাছে আবেদন ও বিষয়টি পুনর্বিবেচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তিনি এখন থেকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্যে চিঠিতে উল্লেখ করা হয়। এ ছাড়াও দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হয় বিজ্ঞপ্তিতে।বুধবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, পৌর বিএনপির সাবেক নেতা মাসুদ মিয়া এর আগে পৌর যুবদলেরও আহবায়ক ছিলেন। এ ছাড়াও বিএনপি পরিবাবের সন্দতান হিসেবে দলীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মাসুদ মিয়ার শক্তিশালী ভূমিকা ছিল। কিন্তু দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে সে গত ফ্যাসিস্ট সরকারের পাতানো উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করায় তখন দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। তবে দলের হাই কমান্ড থেকে মাসুদ মিয়ার এ বহিষ্কারাদেশটি প্রত্যাহার করায় পৌর বিএনপির পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট