1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কেশবপুরে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃস্টি হয়েছে – “আবুল হোসেন আজাদ”

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, নিজস্ব প্রতিনিধি/কেশবপুরে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃস্টি হয়েছে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব হোসেন আজাদ বলেন, আমরা বিএনপির রাজনীতি করি। আমরা আমাদের নেতা তারেক রহমানের রাজনীতি করি। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোথাও কোন শক্তি ধানের শীষ প্রতীককে পরাজিত করতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো আমাদে প্রিয় প্রতীক যেন বিজয় লাভ করতে পারে। আমরা বিজয় অর্জন করে যশোর-৬ আসন যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে পারি। শনিবার বিকালে কেশবপুর শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে গণমানুষের সাড়া দেখে তিনি এসব কথা বলেন।পৌর বিএনপির উদ্যোগে শহরের প্রধান সড়ক, মধু মড়কসহ বিভিন্ন সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তাঁর সঙ্গে ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস-সহ পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট