পরেশ দেবনাথ, নিজস্ব প্রতিনিধি/আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিজয়ী করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান, রেজাউল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মজনু হোসাইন।