1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম

সাতক্ষীরায় রূপান্তরের আয়োজনে সিটিআইপি সদস্যদের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ সাতক্ষীরা/ সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘কাউন্টার ট্রাফিকিং ইন পারসন’ (সিটিআইপি) সদস্যদের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শহরের ম্যানগ্রোভ সভাঘরে উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়।সভায় সিটিআইপি সদস্য কনক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সাফিরুল ইসলামের সঞ্চালনায় প্রকল্প ম্যানেজার দীপ্তি রায় বিগত দুই মাসের মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যালোচনা করেন এবং কাজের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা, বিশেষ অর্জন ও শিক্ষণীয় দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।সভায় সারভাইভার (পাচারের শিকার ব্যক্তি) শনাক্তকরণ, তাদের তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং পুনর্বাসন প্রক্রিয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, রেফারেল সিস্টেমের মাধ্যমে সারভাইভারদের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সেবা নিশ্চিত করা হবে। এছাড়া সভায় আগামী দুই মাসের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবোল কুমার ঘোষ। তিনি সারভাইভারদের সেবা প্রদানের বিভিন্ন দিক, তথ্য কর্নারের কার্যকারিতা এবং বিদেশ গমনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।সভায় ‘সিটিআইপি ইয়ুথ গ্রুপ সাতক্ষীরা’ নামে একটি যুব সংগঠন গঠনের লক্ষ্যে ‘যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫’ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী স্বীকৃতিপত্র গ্রহণ ও গঠনতন্ত্র পর্যালোচনা করা হয়। একইসঙ্গে সংগঠনের একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন তাসমিনারা সুলতানা, আসমাউল হুসনা, সোহেল আহমেদ, মাসুদ করিম সুমন, কর্ণ বিশ্বাস, আইরিন সুলতানা, সুজয় খাঁ ও মনিরুজ্জামান টিটু। বক্তারা পাচার রোধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের উন্নয়ন সংস্থা এসডিসি-এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় রূপান্তর মাঠ পর্যায়ে এই কার্যক্রম পরিচালনা করছে। সভায় পাচার হওয়া ব্যক্তিদের মর্যাদা পুনরুদ্ধার ও সামাজিক পুর্নবাসনে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট