1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

মোহনগঞ্জে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত সাবেক পৌর কাউন্সিলর মানিক তালুকদার

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ(স্টাফ রিপোর্টার) মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী নেত্রকোনা ৪ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন মোহনগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বি.এন.পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মানিক তালুকদার।নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই নেতা কর্মীদের নিয়ে ‎পৌরবাসীদের বাড়ি বাড়ি গিয়ে লুৎফুজ্জামান বাবরের পক্ষে ধানের শীষের প্রচারণায় কাজ করে যাচ্ছেন তিনি।সরেজমিনে দেখা যায়, পৌর শহরের ৪ ও ৫ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মোহনগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নূরুল মোমেন বাবু ও মো. মানিক তালুকদারের নেতৃত্বে অসংখ্য নেতা-কর্মী সঙ্গে নিয়ে রবিবার সকালে পৌর শহরের ৪ ও ৫ নং ওয়ার্ডের দেওথান, মিরেরগাতি, বারইচিরা ও মাইলোড়া গ্রামের বাড়ি বাড়ি ও রাস্তার মোড়ে মোড়ে ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।সারাদিন ব্যাপি বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও মহল্লায় ঘুরে ঘুরে লুৎফুজ্জামান বাবরের ধানের শীষে পক্ষে ভোট চান এই নেতা। উল্লেখ্য, তার এই গণসংযোগে এসে অংশ নেন সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এ অঞ্চলের অনেক ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় “আমার বাংলাদেশ” প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন- “আমাদের এই অবহেলিত অঞ্চলের মানুষের জন্যে ভাটি বাংলার সিংহ পুরুষ, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিকল্প নেই, কেউ হতেও পারবে না। আপনাদের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতায় তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন, ইনশাআল্লাহ। তিনি নির্বাচিত হলে অতীতের ন্যায় এবারও এলাকার ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখবেন।

সুমন মাহমুদ শেখ
০১৭১১৯৬৭৭৫৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট