1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক ফারুক আশাশুনির মানিকখালি ব্রিজের সামনের সড়কে আবারো গর্ত যেকোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন

রাব্বি হত্যা মামলার আসামি টুটুল র‍্যাবের হাতে গ্রেফতার :

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ (স্টাফ রিপোর্টার) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর রাব্বি (২২) হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি মো. টুটুল মিয়াকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপিতে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এরআগে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ময়মনসিংহের নান্দাইল থানার সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, নিহত রাব্বি মিয়ার সাথে ঘাতক টুটুল ও তার সহযোগীদের ক্রিকেট খেলা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গত ২ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে মোহনগঞ্জ পৌরসভা রেলওয়ে স্টেশন সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ে রাব্বীকে একা পেয়ে আক্রমণ করে আসামিরা। এসময় আসামিরা পরস্পর যোগসাজশে ধারালো চাকু দিয়ে রাব্বির বুকের পাঁজর লক্ষ্য করে আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা আনিছ মিয়া বাদি হয়ে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। দীর্ঘ ১০ মাস পলাতক থাকার পর, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আসামি টুটুল ময়মনসিংহের নান্দাইলে অবস্থান করছে কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাতে নান্দাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। র‌্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ হত্যা মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের পরের দিন নিহতের বাবা বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করে আদালতে প্রেরণ করেছিল। তারা হলেন- টেংগাপাড়া এলাকার সবুজ মিয়ার ছেলে রাফি মিয়া (২৩) ও নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়াকে (২৪)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট