1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, (নিজস্ব প্রতিনিধি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে ৯নং গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারী-২৬) বিকেলে ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুলএর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়লক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবুর আলী গাজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজামান চৌধুরী, ৯নং গৌরিঘোনা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুর রানা বাবু প্রমূখ।জনসভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণে অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিনত হয়। এর আগে তিনি কেশবপুর পৌরসভার ৭নং হাবাসপোল গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট