1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

মোহনগঞ্জে বাবরের নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন স্ত্রী শ্রাবণী

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী (ভ্রম্যমাণ প্রতিবেদক) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।আজ সোমবার (২ফেব্রুয়ারী) সকাল থেকেই তিনি মোহনগঞ্জ পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি তাঁর স্বামী সাবেক স্ব-রাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান।এরমধ্যে তিনি সকাল ১১ টায় পৌর শহরের মাইলোড়া নিরধ সাহার রাইস মিল মাঠে, সাড়ে ১১টায় গরুহাট্টা মাঠে, দুপুর ১২টায় উত্তর দৌলতপুর গণির মোড় মাঠে, সাড়ে ১২টায় বামেরচর বাজার সংলগ্ন মাঠে, দুপুর ১টায় উপজেলা পরিষদ সংলগ্ন বিপ্লব মার্কেট প্রাঙ্গনে, বিকেল ৩টায় বিরামপুর বাজার মাঠে এবং বিকেল ৪টায় বড়তলী বাজার সংলগ্ন মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এসব পথসভা ও উঠান বৈঠকে তিনি যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনগণের প্রতি আহবান জানান।এ দিকে বাবর পত্নী তাহমিনা জামান শ্রাবণীর অংশ গ্রহণে অনুষ্ঠিত এসব পথসভা ও উঠান বৈঠকগুলো হাজারো নারী-পুরুষের অংশ গ্রহণে জনসভায় পরিনত হয়। অনুষ্ঠিত এসব সভায় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েণ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র মাহাবুবুন্নবী শেখ, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক মাসুম, পৌর বিএনপির জৈষ্ঠ সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফরিদুজ্জামান ফরিদসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শত-শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট