1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

রূপসার খানজাহান আলী সেতু হয়ে পাচার হচ্ছে ধরা নিযিদ্ধ পাইসা মাছের পোনা

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার/ খুলনার খাঁনজাহান আলী সেতু (রূপসা ব্রিজ) হয়ে প্রতিরাতে চোরাই ভাবে অর্ধ কোটি টাকা মুল্যের ধরা নিষিদ্ধ পাইসা মাছের পোনা পাচার হচ্ছে। দীর্ঘদিন ধরে এরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। উজাড় হচ্ছে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। নির্ভরযোগ্য একটি সূত্রে প্রকাশ, বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা বাজারের মৎস্য ব্যবসায়ী জাহিদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে সাগর বা সুন্দরবনের বিভিন্ন নদী নালা থেকে বেবদি জাল দিয়ে বিভিন্ন প্রজাতির লক্ষ লক্ষ মাছের পোনা নষ্ট করে আহোরন ও বিপনন নিষিদ্ধ পাইসা মাছের পোনা সংগ্রহ করে রামপাল এবং মংলা সীমান্তবর্তী বেলাই ব্রিজ,তেতুলিয়া ব্রিজ, বগুড়া ব্রিজ এলাকা থেকে প্রতি রাতে ৮/১০টি মিনি ট্রাকে করে এই মাছের চারা পোনা কাটাখালি মোড় হয়ে রূপসা ব্রিজ দিয়ে পাচার হচ্ছে। অতঃপর এই মাছের চারা পোনা বিক্রি হচ্ছে পাইকগাছার গোড়ইখালি বাজার, সাতক্ষীরার চাঁদকাঠি, বিণের পোতা, আশাশুনি, দেবহাটা ও ভোমরা সীমান্ত এলাকায়।এই মাছের পোনা সংরক্ষণের জন্য রয়েছে মৎস্য সুরক্ষার পৃথক আইন।যা ১৯৫০ এর ধারা ৩/৫/৭ ভঙ্গ করলে অর্থ দণ্ডসহ কারাদণ্ড, পোনা বাজেয়াপ্ত, পরিবহন বা যান,জাল ও সরঞ্জাম জব্দ ও বাজেয়াপ্ত করন।নাম প্রকাশ না করা শর্তে, অবৈধ এই ব্যবসার কাজে নিয়োজিত একব্যক্তি বলেন,প্রতিরাতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের ম্যানেজ করার জন্য রয়েছেন উপজেলার জাবুসা ও আলাইপুর গ্রামের দুইজন। তারা প্রশাসনের বিভিন্ন দপ্তর ম্যানেজের নামে ট্রাকপ্রতি ১০ হাজার টাকা চাঁদা তোলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস বলেন,এসব বিষয়ে আমার জানা নাই।আর বিষয়ে আমাদের উপরের কোন নির্দেশনা নাই। ভোমরা বর্ডার থেকে ফিরে আসার সময় এই ট্রাকগুলো অবৈধ পণ্য বহন করে আনে বলে ও অভিযোগ রয়েছে।সচেতন মহল তথা বুদ্ধিজীবী মহলের প্রশ্ন অবৈধ এই ব্যবসাটি দীর্ঘদিন ধরে চললেও প্রশাসন কি কিছুই জানেন না! নাকি জেনেও না জানার ভান করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট