1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক ফারুক আশাশুনির মানিকখালি ব্রিজের সামনের সড়কে আবারো গর্ত যেকোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন

চুকনাগর বাজারে সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে
Oplus_0

চুকনাগর বাজারে এক সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বাজারের এক ব্যবসায়ীর ছেলের প্ররোচনায় বাজার কমিটির বৈঠকের সময় এক স্টাফ রিপোর্টারের নতুন মোবাইল জোরপূর্বক নিয়ে নেওয়া হয়। ভুক্তভোগী সাংবাদিকের দাবি, তিনি NEWS 21 HD চ্যানেলের স্টাফ রিপোর্টার। চুকনাগর বাজারের সাবেক ‘নুপুর বেকারি’র মালিকের ছোট ছেলে অর্থি সাহা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে অন্য একটি চ্যানেলের স্টাফ রিপোর্টারকে বেকারির পাশে ভেজাল ভেটেরিনারি ওষুধ তৈরি হচ্ছে এমন তথ্য দিয়ে ঘটনাস্থলে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। কাজ শেষে ওই সাংবাদিককে বাসায় পৌঁছে দেওয়ার পর দিন প্রায় ১১টার দিকে অর্থি সাহা ‘মুভি বাংলা’ টিভি চ্যানেলের এক স্টাফ রিপোর্টারকে ফোন করে দাবি করেন, তার মোবাইল নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।
পরে বাজার কমিটির ডাকে বৈঠকে গেলে, কোনো আলোচনার সুযোগ না দিয়েই ভুক্তভোগী সাংবাদিকের নতুন মোবাইল জোরপূর্বক নিয়ে নেওয়া হয় এবং তাকে বিভিন্ন ভাবে নির্যাতন ও অকথ্য গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মালতিয়া ফকির বাড়ির বাসিন্দা এবং মোটরসাইকেল ভাড়া চালক মোশলেম ফকিরের ছেলে প্রধান উস্কানি দেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী সাংবাদিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয় নিয়ে থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে যার জিডি ট্রাকিং নাম্বার 4Y1KQD এবং জী ডি নাম্বার : ১১৩।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট