পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি) যশোরের কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে এলাকাবাসীর আয়োজনে এবং শ্রী অরুণ সিংহ-এর সার্বিক তত্ত্বাবধানে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।কন্দর্পপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি-শ্রী দিপক কুমার পাল, সাধারণ সম্পাদক-শ্রী শ্যামল কুমার বসু ও কোষাধ্যক্ষ-শ্রী অসিত কুমার পাল জানান, "কৃষ্ণ আগমন বাসনায় কৃষ্ণ ভক্ত সনে কৃষ্ণ নাম শ্রবণে ভক্ত পদরেণু অঙ্গে লেপানার্থে মনের কালিমা মোচন করবার মানসে, কৃষ্ণ ভক্ত আগমণ উপলক্ষে এবারও (নতুন নির্মাণকার্য চলমান) কন্দর্পপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি-২৬) কৃষ্ণপক্ষ চতুর্থী তিথিতে মঙ্গলঘট স্থাপন, শুভগন্ধাধিবাস ও ভাগবত আলোচনা। ভাগবত আলোচা করবেন-প্রভুপাদ শ্রীমৎ স্বপন কৃষ্ণ দাস গোস্বামী, আশ্রম অধ্যক্ষ, গোকুলানন্দ সেবাশ্রম, পাঠবাড়ি, দেবহাটা, সাতক্ষীরা। সময় রাত ৭:৩০ মিনিট, শ্রী অপরূপ গৌর কিশোর দাস বাবাজী মহারাজ অধ্যক্ষ, বালিয়াডাঙ্গা দেবালয়, কেশবপুর, যশোর। সময় রাত ৮:০০ মিনিট ও শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাস সাতক্ষীরা। সময় রাত ৯:০০ মিনিট। শুক্র ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি-২৬) অরুণোদয় থেকে অখন্ড তারকব্রহ্ম শ্রীশ্রীহরিনাম সংকীর্তন, যথারীতি পূজা ও প্রসাদ নিবেদন। রবিবার (৮ ফেব্রুয়ারি-২৬) প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সমাপন। অতঃপর নাম সংকীর্তন সহকারে নগর পরিক্রমা। মন্দিরে পূজা ও মহোৎসব শেষে মহাপ্রসাদ বিতরণ। সেবায়েত থাকবেনঃ প্রভুপাদ শ্রীমৎ সঞ্জয় কৃষ্ণ দাস গোস্বামী গোকুলানন্দ সেবাশ্রম, পাঠবাড়ি, দেবহাটা, সাতক্ষীরা এবং নিত্য সেবায়েত থাকবেনঃ কন্দর্পপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের শ্রীযুক্ত বাবু সুভাষ চন্দ্র পাল (পঞ্চা)। মহানাম পরিবেশনায় থাকবেন, শ্রীশ্রী সত্যনারায়ণ সম্প্রদায় মাষ্টার- শ্রী বিজন মিস্ত্রি বরিশাল। শ্রীগুরু চৈতন্য সম্প্রদায় মাষ্টার-শ্রী দুলাল গোলদার, ভোলা। শ্রী নদীয়া বিনোদ সম্প্রদায়, মাস্টার-শ্রী বিপ্লব বৈষ্ণব ঝিনাইদহ। শ্রী নব মঞ্জুশ্রী সম্প্রদায়, মাষ্টার- শ্রীমতি মঞ্জুশ্রী রায় খুলনা। শ্রীশ্রী মাতৃমন্দির সম্প্রদায়, মাষ্টার- শ্রী বিজন সরকার কয়রা। অধিবাস কীর্তন পরিবেশনায় থাকবেন-শ্রী অপরূপ গৌর কিশোর দাস বাবাজী মহারাজ অধ্যক্ষ, বালিয়াডাঙ্গা দেবালয় কেশবপুর, যশোর।
উল্লেখ্য, নির্মান কাজ চলমান মন্দিরে অনুষ্ঠিত যজ্ঞানুষ্ঠানে আপনার সকল প্রকার দান আন্তরিকতার সাথে গ্রহণ করা হবে। মহাপ্রভুর মালসা ভোগ প্রণামী ৩৫১ টাকা।