পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি) যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে শত শত নারী ভােটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার(৭ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দীন-এর সভাপতিত্বে ইউনিয়নের নারায়নপুর গ্রামের সানা পাড়াসহ বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা। এ সময় উউপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী প্রমুখ।