1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোহনগঞ্জে গাঁজাসহ দুই মাদককারবারি আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী, (ভ্রাম্যমাণ প্রতিবেদক) নেত্রকোনার মোহনগঞ্জে ৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ থানায় তাদের নামে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।এরআগে সোমবার রাতে উপজেলার সামাইকোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।তখন দুটি বড় প্যাকেটে মোড়ানো ৬ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে স্মার্টফোন ও নগদ টাকা পাওয়া যায়।আটকৃতরা হলেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রহিম মিয়া (৩০) ও জামালগঞ্জ উপজেলার রিপন মিয়া (২৪)।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় ওই দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট