1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক ফারুক আশাশুনির মানিকখালি ব্রিজের সামনের সড়কে আবারো গর্ত যেকোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সংখ্যালঘু সংখ্যগুরু বলে কিছু নেই, সকলেই বাংলাদেশী”/ দাঁড়িপাল্লার প্রার্থী মোক্তার আলী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, (নিজস্ব প্রতিনিধি) যশোর-৬ কেশবপুর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কোন কথা থাকবেনা। বাংলাদেশের সকল নাগরিকের অধিকার সমান থাকবে। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদিতে কার্য্যকরি ভূমিকা নেয়া হবে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ সেই কারণে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। কৃষকদের বিনা সুদে লোন দেয়া হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি- ২৬) কেশবপুর পাবলিক ময়দানে বিকেল এক বিশাল সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক তবিবুর রহমান-এর সন্ধালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা সহকারী সেক্রেটারী বিলাল হোসেন, যশোর জেলা কর্ম পরিষদ সদস্য মাওলনা আব্দুস সামাদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান সাইদ, কেশবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার রফিকুল ইসলাম, এনসিপির কেশবপুর উপজেলা শাখার সমন্বয়ক সম্রাট হোসেন, ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন, যশোর শহর শিবিরের সেক্রেটারি ওবায়দুল্লাহ, কেশবপুর উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি এ্যাডঃ ওয়াজিউর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ, উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি অরুপ রায় চৌধরী, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক প্রভাষক তাজাম্মুল ইসলাম দিপু, উপজেলা শিবিরের সভাপতি বোরহান উদ্দীন, অধ্যাপক আব্দুস সাত্তার, পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট