1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, কিশোর আটক “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন”মোহনগঞ্জে যৌথ বাহিনীর ফুটপ্যাট্রল মহড়া

লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ(স্টাফ রিপোর্টার)ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে প্রায় সোয়া লক্ষ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার নির্বাচনী এলাকায় ১৪৯টি ভোট কেন্দ্রের ১৪৮টিতেই তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।এই আসন থেকে এর আগেও তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এমনকি ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর তার নির্বাচনী এলাকার ভোটারসহ জেলার সাধারণ মানুষের দাবি বিগত সময়ে লুৎফুজ্জামান বাবর সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাই এবার তাকে পূর্ণ মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চান তারা। এলাকার দলীয় নেতাকর্মী ও নেত্রকোনাবাসী বিএনপি হাই কমান্ডের প্রতি এই জোরালো দাবি জানিয়েছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার যথাযোগ্য ব্যক্তি। তার জনপ্রিয়তা, সাহসীকতা ও বিচক্ষণতার মূল্যায়ন করা দলের নীতিনির্ধারকদের উচিত বলে মনে করেন নেত্রকোনাবাসী।এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, “লুৎফুজ্জামান বাবর একজন ন্যায়পরায়ন মানুষ। বিগত সময়ে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও জনকল্যাণের স্বার্থে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক, এটাই নেত্রকোনাবাসীর দাবি। এতে দেশের মানুষ নিরাপদ থাকবে।আজ শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল থেকে জানা গেছে, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭টি এবং বাতিল হয়েছে ৬ হাজার ১০৬টি ভোট।ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। অর্থাৎ, ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে লুৎফুজ্জামান বাবর বিজয়ী হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট