1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, (নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট করেছে দুর্বৃত্তরা। তার নিকট থেকে নগদ ২ লক্ষ ৭০ হাজার ৬’শ টাকা, একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল ও মোবাইল লুট করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তি কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা গ্রামের আব্দুস ছবুর গাজীর ছেলে মোঃ শিশির। তিনি আকিজ কোম্পানিতে চাকরি করেন।শনিবার (১৪ ফেব্রুয়ারী-২৬) সন্ধার পরে পাটকেলঘাটা থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে ডিলার পয়েন্টে জমা দেওয়ার জন্য রওনা হন। পতিমধ্যে পাটকেলঘাটা থানার শাকদাহ অঞ্চলে পৌঁছালে দুটো মোটরসাইকেলে চারজন ব্যক্তি তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে তার গলায় জখম করে আহত অবস্থায় তাকে ফেলে রেখে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। আহতের পিতা ছবুর গাজী জানতে পেরে ঘটনাস্থলে এসে বলেন, আমার ছেলে একজন অতি সাধারণ কর্মজীবি। আকিজ কোম্পানিতে ছোট একটি চাকরি করে। গতকাল তার সাথে যে অমানবিক ঘটনা ঘটেছে আমি তার বিচার চাই। ভুক্তভোগি শিশির পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অনেকে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট