1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী

ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে রাতের আঁধারে সরকারি গাছ কাটার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (প্রতিনিধি) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রাতের আঁধারে সরকারি গাছ কেটে সেই জায়গায় দোকান নির্মাণের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। অভিযুক্ত সরিষা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু সাঈদ ফরিদ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সরকারি সড়কের পাশের একটি কাঁঠাল গাছ গভীর রাতে কেটে ফেলা হয়। শুধু গাছ কাটা নয় গাছের গুঁড়িসহ গোড়ার অংশও তুলে ফেলে মাটি চাপা দেওয়া হয়। যেন সেখানে কোনোদিন গাছ ছিলই না। ভোরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ঘটনাস্থল খুঁড়ে গাছের গোড়া বের করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সরেজমিনে গিয়ে দেখা যায়, সরিষা ইউনিয়ন পরিষদের ব্রেস্ট ফিডিং কর্ণার-এ টিন, কাঠ ও বিভিন্ন নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। ফলে পরিষদে সেবা নিতে আসা মায়েরা পড়েছেন চরম ভোগান্তিতে। একটি সংরক্ষিত ও মানবিক সেবাস্থলকে এমনভাবে ব্যবহার করায় জনমনে প্রশ্ন উঠেছে এটা কি ক্ষমতার অপব্যবহার নয়?স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন,রাতে গাছ কাটা হয়েছে। সকালে দেখি গাছের গুঁড়ি পর্যন্ত মাটি দিয়ে ঢেকে রাখা। আমরা নিজেরাই খুঁড়ে বের করেছি। এটা স্পষ্টভাবে সরকারি সম্পদ নষ্ট করা।অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আবু সাঈদ ফরিদ দাবি করেন, এখানে একটি মরা কাঁঠাল গাছ ছিল এবং চেয়ারম্যানকে জানিয়েই তা কাটা হয়েছে।এ বিষয়ে সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া বলেন, তিনি বিষয়টি খোঁজ নিচ্ছেন। তবে ব্রেস্ট ফিডিং কর্ণারে নির্মাণসামগ্রী রাখার ঘটনাকে তিনি ঠিক হয়নি বলে স্বীকার করেন।সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস স্পষ্ট ভাষায় বলেন,সরকারি জায়গার গাছ কাটার কোনো সুযোগ নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট