1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

মোহনগঞ্জে রমজানের পবিত্রতা রক্ষায় প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী, (ভ্রাম্যমাণ প্রতিবেদক)নেত্রকোনার মোহনগঞ্জে রমজানের পবিত্রতা রক্ষায় উপজেলা প্রশাসনের নিকট জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়েছে।বুধবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও সংগঠনটির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরীর যৌথ স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে।স্মারকলিপিতে রমজানের পবিত্রতা রক্ষায় নয়টি বিষয়ের উপর প্রশাসনের নজরদারি রাখার কথা উল্লেখ করা হয়েছে।এরমধ্যে রয়েছে, দিনের বেলায় সকল হোটেল রেস্তোরা বন্ধ রাখা।উচ্চ শব্দে বাদ্য-যন্ত্র, টিভি, মোবাইলে গান বাজনা বন্ধ রাখা।সাহরী, ইফতার ও নামাজের সময় বিদ্যুৎ সরবরাহে বিঘ্নতা সৃষ্টি না করা।নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধবগতি নিয়ন্ত্রণ করা।বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদর আইনের আওতায় আনতেনিয়মিত বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করা।হিজরা, বখাটেদের উৎপাত, চাঁদাবাজী বন্ধ ও মোবাইলে গেম-জোয়াখেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া।অতিরিক্ত ভাড়া আদায় ও যানঝট হতে মুক্তিপেতে পুলিশের টহল জোরদার করা।ওরশের নামে গান-বাজনা, মদ-গাঁজা জোয়ার আসর বসিয়ে ইসলাম ও সমাজ বিরোধী কর্মকান্ড বন্ধ করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করা।ভেজাল খাদ্যসহ যত্রতত্র খোলাবাজারে ইফতার সামগ্রী বিক্রি বন্ধে ব্যবস্থা নেয়ার উপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট