1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

কেশবপুরে মাহে রমজানে কলা ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী, চরম ভোগান্তিতে ক্রেতারা

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, (নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে উপজেলার বিভিন্ন বাজারে কলাসহ নিত্যপ্রয়োজনীয় ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।উপজেলার কেশবপুর বাজার, গৌরীঘোনা বাজার, মঙ্গলকোট বাজার ও আশপাশের কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে পাকা কলার দাম-সাগর কলা প্রতি কেজি ৬০-৭০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। সবরি ও বাংলা কলার দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।শুধু কলাই নয়, একটি কাগজি লেবু ২০ টাকা, আপেল ৩৫০ টাকা কেজি, কমলা ২৫০-৩৫০, খেজুর ১৬০০/- মেনডুস), আঙুর, মালটা, বেদানা, পেয়ারা ও পেঁপের দামও কেজিপ্রতি ২০ থেকে ৬০টাকা পর্যন্ত বেড়েছে। ইফতারের অন্যতম প্রধান উপকরণ হওয়ায় রমজান এলেই ফলের চাহিদা বেড়ে যায়, আর সেই সুযোগে বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দেয় বলে অভিযোগ ক্রেতাদের।স্থানীয় একাধিক ক্রেতা জানান, প্রতিদিন ইফতারে পরিবারের সদস্যদের জন্য ফল কিনতে হয়। কিন্তু বর্তমান বাজারদরে প্রতিদিন ফল কেনা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বাধ্য হয়ে ফলের পরিমাণ কমিয়ে দিচ্ছেন বা কম দামের বিকল্প খুঁজছেন।ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বৃদ্ধি, পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কারণে খুচরা পর্যায়ে দাম বাড়াতে হচ্ছে। তবে সচেতন মহল মনে করছেন, যথাযথ বাজার মনিটরিং ও তদারকির অভাবেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন।

সাধারণ ক্রেতারা দ্রুত বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মূল্যতালিকা নিশ্চিতের মাধ্যমে বাজার স্থিতিশীল করা সম্ভব বলে মনে করছেন তারা।
রমজানের পবিত্রতা ও সংযমের এই মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের স্বস্তি নষ্ট করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে কেশবপুরের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে।অন্যদিকে, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন, রমজানের পবিত্রতা রক্ষা করুণ” এই শ্লোগানকে সামনে রেখে কেশবপুরে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেলে রমজানকে স্বাগত জানিয়ে যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার উদ্যোগে শহরে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট