1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে পিএফজি’র উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলায় গাছে গাছে আমের মুকুল, ভোরের বাতাসে মিষ্টি ঘ্রাণ কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি মোহনগঞ্জে রমজানে সবজি ও নিত্য ভোগ্য পণ্যের বাজারদর লাগামহীন কেশবপুরে মাহে রমজানে কলা ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী, চরম ভোগান্তিতে ক্রেতারা ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ অসহায় বৃদ্ধার সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে মৎস্য চাষীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে মোহনগঞ্জে রমজানের পবিত্রতা রক্ষায় প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা জেলায় গাছে গাছে আমের মুকুল, ভোরের বাতাসে মিষ্টি ঘ্রাণ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা) সাতক্ষীরার সদর তালা আশাশুনি দেবহাটা সহ বিভন্ন। উপজেলায় বসন্তের আগমনী বার্তা নিয়ে গাছে গাছে ফুটেছে আমের মুকুল। ভোরের নির্মল বাতাসে ভেসে বেড়ানো মুকুলের মিষ্টি সুবাসে পুরো জনপদ যেন হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও মোহময়। গ্রামবাংলার প্রকৃতিতে ছড়িয়ে পড়া এই ঘ্রাণ মনে করিয়ে দেয় পল্লীকবি জসীম উদ্দিন–এর ‘মামার বাড়ি’ কবিতার সেই চিরচেনা পংক্তিমালা।সরেজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনা, রাস্তার ধারে, পুকুরপাড় কিংবা বিস্তীর্ণ আমবাগান—সবখানেই গাছের ডালে ডালে হলুদ-সবুজ মুকুলের সমারোহ। কোথাও কোথাও মুকুলে ঢেকে গেছে পাতাও। বাতাসে ছড়িয়ে পড়া মৌ মৌ গন্ধ সহজেই মনকে করে তোলে বিমোহিত।স্থানীয় বাসিন্দারা জানান, এ বছর আমগাছে মুকুলের পরিমাণ তুলনামূলক বেশি। তাদের মতে, এমন মুকুল ভালো ফলনেরই ইঙ্গিত দেয়। সাম্প্রতিক বছরগুলোতে সাতক্ষীরা জেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠছে নতুন নতুন আমবাগান। ফলে এলাকাটি ধীরে ধীরে ‘আমের রাজ্য’ হিসেবেও পরিচিতি পাচ্ছে।চাষিরা জানান, হিমসাগর, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া ও ফজলিসহ বিভিন্ন জাতের আমগাছে ইতোমধ্যে মুকুল এসেছে। পুরোপুরি ফুটতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। মুকুল আসার পর থেকেই বাগান মালিকদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। ভোর থেকে বিকেল পর্যন্ত চলছে আগাছা পরিষ্কার, সেচ দেওয়া ও গাছের পরিচর্যার কাজ।এ সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রোগবালাই প্রতিরোধে। চাষিদের ভাষ্য, মুকুলের সময়টিই সবচেয়ে স্পর্শকাতর। ছত্রাক বা পোকার আক্রমণ হলে ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। তাই কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে।সাতক্ষীরার   বাগান মালিক মোহাম্মদ আলী “গাছভর্তি মুকুল দেখলে মন ভরে যায়। এই মুকুলই আমাদের স্বপ্ন ও আশা। এখন আবহাওয়া অনুকূলে থাকলেই ভালো ফলনের প্রত্যাশা করছি।”প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর আমের মুকুলের ঘ্রাণে তালার গ্রামাঞ্চলে বইছে উৎসবের আমেজ, আর কৃষকের চোখে ভাসছে সোনালি দিনের স্বপ্ন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট