আব্দুর রশিদ (সাতক্ষীরা) সারা দেশের ন্যায় সাতক্ষীরা তালায় যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।শনিবার(২১ শে ফেব্রুয়ারি) রাত ১২ টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে দিনটি শুভ সূচনা করা হয়, সকাল ৮ টায় তালাবিদে পুরাতন স্কুল মাঠ হতে প্রভাত ফেরী উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সবার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। ইন্সট্রাক্টর ইমান আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১( তালা -কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাহাত খান, সাতক্ষীরা জেলা জামায়তের নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বিএনপি সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিদুল্লাহ, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সিনিয়র সাংবাদিক এম এ হাকিম, জাহাঙ্গীর হাসান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, যুগ্ন সাধারন সম্পাদক মির মিল্টন, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানসহ সাংবাদিকবৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন,এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ বলেন, রাষ্ট্রভাষা বাংলা ভাষার জন্য সালাম রফিক, জব্বার সহ নাম না জানা অনেকে শহীদ হয়েছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কয়েক লক্ষ লোক শহীদ হয়েছে, ২৪ এর গণঅভ্যুত্থানে অনেক শিক্ষার্থীসহ অনেকে শহীদ হয়েছেন। তাদের রুহের মাগফেরাত কামনা করছি, সেই সাথে যে বাংলা ভাষার জন্য ছাত্র জনতা জীবন দিল এখনো অফিস আদালত ইংরেজিতে চিঠিপত্র লেখা হয়, দেশের সকল অফিস আদালতে চিঠিপত্র বাংলা ভাষা করার জন্য জোর দাবি জানাচ্ছি, তিনি আরো বলেন, দল-মত নির্বিশেষে আমি সকলের এমপি, সকলকে সাথে নিয়ে উপজেলা উন্নয়ন করতে চাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।