1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব অফিস আদালতে বাংলা হওয়া উচিত- এমপি অধ্যাক্ষ ইজ্জতউল্লাহ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি কেশবপুরে পিএফজি’র উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাংসদ মোক্তার আলী-কে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান কেশবপুরে পিএফজি’র উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলায় গাছে গাছে আমের মুকুল, ভোরের বাতাসে মিষ্টি ঘ্রাণ কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি মোহনগঞ্জে রমজানে সবজি ও নিত্য ভোগ্য পণ্যের বাজারদর লাগামহীন কেশবপুরে মাহে রমজানে কলা ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী, চরম ভোগান্তিতে ক্রেতারা ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ অসহায় বৃদ্ধার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।রাতের নিস্তব্ধতা ভেঙে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সংগীতের সুরে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অর্পণ। প্রথমে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।এ সময় বিএনপির জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দল, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের সাধারণ মানুষ হাতে ফুল নিয়ে ভাষা শহীদদের স্মরণে নীরব শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে বাংলা ভাষার স্বীকৃতি, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জুগিয়েছে।গভীর শ্রদ্ধা, নীরবতা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট