1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

সাংসদ মোক্তার আলী-কে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, (নিজস্ব প্রতিনিধি) যশোর-৬ কেশবপুর আসনের নব নির্বাচিত এম পি অধ্যাপক মোক্তার আলী-কে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। নির্বাচিত হয়ে শপথ গ্রহণ শেষে কেশবপুরে এসে তিনি প্রথমেই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী স‍্যারকে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।শুক্রবার (২০ ফেব্রয়ারী-২৬) কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খাঁন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুর আসনের নব নির্বাচিত এম পি অধ্যাপক মোক্তার আলী।অন্যান্যের মধ্যে সংবর্ধনা সভায় উপস্হিত ছিলেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি তবিবুর রহমান, কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, জামায়াতে ইসলামীর নেতা সাইদুর রহমান সাঈদ, এনসিপি’র সভাপতি সম্রাট হোসেন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কেশবপুরের গণ মানুষের কল্যাণের পাশাপাশি কেশবপুর প্রেসক্লাব উন্নয়নে কাজ করে যাবেন।কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ সাংবাদিকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির নের্তৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এর পর কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজ শুরুর আগ মুহূর্তে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট