পরেশ দেবনাথ,(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও বিএনপি'র কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।শনিবার (২১ ফেব্রয়ারী-২৬) রাত ১২টা ১ মিনিটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে গিয়ে কেশবপুর পাবলিক ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দীন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস প্রমুখসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।