1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

মোহনগঞ্জে ২৮৬ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ, আটক ৩

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী, (ভ্রাম্যমাণ প্রতিবেদক)নেত্রকোনার মোহনগঞ্জে মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট এজেন্সিসহ এক হোমিওপ্যাথিক ফার্মেসির গোদামে অভিযান চালিয়ে ২৮৬ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের নওহাল এলাকায় অবস্থিত মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট এজেন্সির গুদাম ও শহরের তুলাপট্টির হোমিওপ্যাথিক চিকিৎসক বকুল সরকারের গুদামে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) মো. এমএ কাদেরের নেতৃত্বে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর যৌথ অভিযান চালিয়ে উচ্চ মাত্রার এলকোহলযুক্ত ২৮৬ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়।অভিযুক্তরা হলেন, মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার আবু বকর সিদ্দিক(৪২), এসিস্ট্যান্ট ম্যানেজার সুজাত মিয়া (৩৫) ও এ চক্রের মূলহুতা ও ভুয়া হোমিপ্যাথিক চিকিৎসক বকুল সরকার(৪৫)।এ দিকে, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে পৌরসভার সাবেক এক কাউন্সিলরের ছত্রছায়ায় থেকেই তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলেও যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা। তবে তদন্তের স্বার্থে এখনই সাবেক ওই কাউন্সিলরের নাম প্রকাশ করা হবেনা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, পৌরশহরের দেওথান গ্রামের বাসিন্দা ও মোহনগঞ্জ বাজারের তুলাপট্টি এলাকার ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসক বকুল সরকার দীর্ঘদিন ধরে পৌরসভার সাবেক এক কাউন্সিলরের যোগসাজশে হোমিওপ্যাথিক ব্যবসার আড়ালে উচ্চমাত্রার এলকোহলযুক্ত অবৈধ মদ গোপনে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।এ অবস্থায় শনিবার দুপুরে শহরের নওহাল এলাকায় অবস্থিত মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে বকুল সরকারের অবৈধ রেক্টিফাইড স্পিরিট জাতীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি মদের বড় চালান আনা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে ওই ট্রান্সপোর্টের গুদামে গিয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় সেখান থেকে ১৬০ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়। পাশাপাশি ওই ট্রান্সপোর্টের ম্যানেজার ও এসিস্ট্যান্ট ম্যানেজারকে আটক করা হয়। পরে তাদের কথামতো ওই রেক্টিফাইড স্পিরিটের মালিকের হোমিওপ্যাথিক ফার্মেসির গোদামে তল্লাশি চালিয়ে সেখান থেকে আরও ১২৬ বোতল রেক্টিফাইড স্পিরিট জাতীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন এলকোহলযুক্ত মদ উদ্ধার করার পাশাপাশি ওই হোমিওপ্যাথিক ফার্মেসির ভুয়া চিকিৎসক বকুল সরকারকেও আটক করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর এ অভিযানে নেতৃত্বে থাকা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) এমএ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ২৮৬ বোতল রেক্টিফাইড স্পিরিট জাতীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন এলকোহলযুক্ত মদসহ এর সাথে জড়িত ৩ ব্যক্তিকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানায় পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় ট্রান্সপোর্ট এজেন্সির দুইজন এবং হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে একজনসহ মোট ৩ জনকে ২৮৬ বোতল রেক্টিফাইড স্পিরিট জাতীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন এলকোহলযুক্ত মদসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকের নিয়মিত মামলা দায়েরের পর রবিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট