1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিএনপি নেতা আজাদের উদ্যোগে দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, (নিজস্ব প্রতিনিধি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ-এর উদ্যোগে বিএনপির কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও তাঁর পক্ষ থেকে প্রতিদিন দলীয় কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।সোমবার (৫ রমজানে) বিএনপির এ নেতার উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক শাহজাহান সাজু, ভ্যান্ডার আবু সাঈদ, জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, নজরুল ইসলাম-সহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা তৌহিদুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট