চয়ন চৌধুরী, (ভ্রাম্যমাণ প্রতিবেদক) সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৮জন অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করেছে।আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।এরআগে রবিবার রাত নয়টার দিকে উপজেলার সদরের আনন্দের মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন, ধর্মপাশা উপজেলা সদরের এলাকার বাসিন্দা মোস্তাকিম (২১), পার্থ তালুকদার (২৩), সাব্বির আহমেদ (২২), মাহাবুব আলম মান্না (২৪) এবং পার্শ্ববর্তী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা মেহেদী হাসান আরিফ (২৫), আহসান সাকিব (২৩), জেবিন হোসেন (২৫) ও মো. আলী নূর (২৪)।ধর্মপাশা থানার এসআই সাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, রবিবার রাত নয়টার দিকে উপজেলা সদরের আনন্দের মোড় এলাকার একটি নির্জন স্থানে বসে ৮-১০ জন যুবক মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপসের মাধ্যমে জুয়া খেলছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে খেলারত অবস্থায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়। সময় তাদের কাছ থেকে একটি আইফোনসহ বিভিন্ন মডেলের আরও ৯টি দামী মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহীদ উল্যাহ বলেন, আমার এ উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। এলাকায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
০১৭১৮-৭৫৫৭৭১
২৩-০২-২০২৬ ইং।