1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

যশোর সঃ সিটি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ,(নিজস্ব প্রতিনিধি)যশোর সরকারি সিটি কলেজের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।শণিবার (২১ ফেব্রুয়ারি-২৬) সকাল দশটায় বর্ণাঢ্য আয়োজনে যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. গাজী মনিবুর রহমান।প্রফেসর ড. সবুজ শামীম আহসান-এর সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কবি মনিরুল ইসলাম-এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অসীম কুমার দাস, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ জয়নাল আবেদীন।একুশের প্রথম প্রহরে কলেজের শহিদ বেদিতে প্রথমে অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (কলেজ শাখা) তারপরে কলেজের ২২টি বিভাগ, বিভাগীয় প্রধানের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।তারপরে শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে এ অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে সকাল দশটায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দুপুরে কলেজ মসজিদে ভাষাশহিদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট