1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় ৪৪ পিস ইয়াবাসহ ৬ মাদককারবারি গ্রেপ্তার মোহনগঞ্জে গাঁজাসহ আটক ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কেশবপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম শুভ জন্মতিথি উপলক্ষে ভক্ত সমাবেশ সাতক্ষীরায় সাংবাদিকের উপর যুবদল নেতার পরিকল্পিত হামলা  জনতার পাশে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু নলতা শরীফে দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিলে সাতক্ষীরা- ৩আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের ভাই আব্দুর সাত্তারের ইন্তেকাল পাটকেলঘাটায় তথ্য সংগ্রহকালে ২ সাংবাদিকের উপর হামলা,থানায় ভিত্তিহীন চাঁদাবাজির মামলা দায়ের কেশবপুরে জাটকা ইলিশ মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদন্ড আশাশুনিতে সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সাথে পানি সংকট অধিপরামর্শ সভা

কেশবপুরে দুই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক মর্মান্তিক আহত-১

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বড় ধরনের কোন দুর্ঘটনা না ঘটলেও এক চালক মর্মান্তিক আহত হয়েছেন। যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর শহরের মাইকেল মোড়ে এ ঘটনা ঘটে।প্রতক্ষ্যদর্শীরা জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়াটী-২৬) সকাল সাড়ে ৮ টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর শহরের মাইকেল মোড়ে যশোরগামী সিমেন্ট বোঝায় একটি ট্রাকের সাথে চুকনগরগামী পাথরের খোয়া বোঝায় একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে বড় ধরনের কোন দুর্ঘটনা না ঘটলেও সিমেন্ট বোঝায় ট্রাকের ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫) মারাত্মক আহত হন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি ঝিনাইদাহ জেলার কঞ্চিনপুর গ্রামের মিনহাজ জোয়ার্দারের ছেলে।কেশবপুর ফায়ার সার্ভিসের লিডার ইউসুফ আলী জানায়, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিমেন্ট বোঝায় ট্রাকের ড্রাইভার শরিফুল ইসলামকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্থানীয়দের মতে, ভোরের কুয়াশা ও দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট