শাহ আলম কৌশিক(ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ)পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে যখন সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই স্বস্তির খবর নিয়ে এলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। উপজেলার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে তিনি ব্যক্তিগত উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছেন।সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই ব্যতিক্রমী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।বর্তমানে বাজারে যেখানে গরুর মাংসের দাম কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা, সেখানে মাত্র ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি লক্ষ্য করা গেছে। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের দীর্ঘ কিন্তু সুশৃঙ্খল লাইন চোখে পড়ে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,রাজনীতি হওয়া উচিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। দ্রব্যমূল্যের এই কঠিন সময়ে ঈশ্বরগঞ্জের কোনো পরিবার যেন রমজানে মাংসের স্বাদ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভালো কাজ একা করা সম্ভব নয় সবার সহযোগিতা প্রয়োজন। সীমাবদ্ধতা থাকলেও আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ।ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ. কে. এম হারুন অর রশিদ হারুন বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। আমাদের নেতা প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু কথায় নয়, কাজে প্রমাণ দিয়েছেন তিনি জনগণের প্রতিনিধি। রমজানের এই পবিত্র মাসে এমন মানবিক উদ্যোগ ঈশ্বরগঞ্জবাসীর জন্য সত্যিই আশীর্বাদ। আমরা চাই এই কার্যক্রম আরও বিস্তৃত হোক এবং প্রতিটি পরিবার এর সুফল পাক। তিনি আরও জানান,পর্যায়ক্রমে মাংসের পাশাপাশি আগামী কাল থেকে লেবু ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও সুলভ মূল্যে সরবরাহের পরিকল্পনা রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস,ঈশ্বরগঞ্জ থানাঅফিসার ইনচার্জ মোঃ রবিউল আজম,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম ভূঞা মনি,যুগ্ম- আহবায়ক মো.আতিকুর রাজ্জাক ভূঞা হিরা,যুগ্ম-আহ্বায়ক এ. কে. এম হারুন অর রশিদ,যুবনেতা আল আমিন ও টিটু উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।উপস্থিত সুধীজনরা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাদের ভাষায়, বর্তমান বাজার পরিস্থিতিতে এমন কার্যক্রম সাধারণ মানুষের জন্য এক বড় স্বস্তি ও আশার আলো।